সামাজিক মাধ্যম ব্যবহারের ‘আচরণবিধি’ বেধে দিলো ভিয়েতনাম

২০ জুন, ২০২১ ০১:১৭  
“রাষ্ট্রীয় স্বার্থে আঘাত হানে” এবং “আইন লঙ্ঘন হয়” এমন পোস্ট করা থেকে বিরত থাকার বিধি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেররাষ্ট্রীয় নীতিমালা আরোপ করেছে ভিয়েতনাম। দেশটির তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তৈরি হয়েছে নীতিমালাটি। ১৭ জুন প্রকাশ হওয়া নীতিমালাটিতে দেশটির ব্যবহারকারীদেরকে নিজ দেশ সম্পর্কে “ইতিবাচক কনটেন্ট” পোস্ট করতে এবং সরকারি কর্মকর্তাদেরকে “সমস্যামূলক কনটেন্ট” সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে। নীতিমালায় সামাজিক মাধ্যমে কেমন আচরণ গ্রহনযোগ্য নয় তা বাতলে দিয়ে “সামাজিক মাধ্যম ব্যবহারকারীদেরকে ভিয়েতনামের নান্দনিক দৃশ্য, মানুষ এবং সংস্কৃতির প্রচারণা চালাতে উৎসাহিত করা হচ্ছে, এবং ভালো মানুষের ভালো গল্প প্রচার” করতে বলা হয়েছে। আর বলা হয়েছে, এই নিয়মটি বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান ও তাদের ভিয়েতনামের ব্যবহারকারীদের উপর বর্তাবে। এর আগে গত বছর নভেম্বরে ফেসবুক বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিল ভিয়েতনাম সরকার। তবে তা না করে এবার ফেসবুকের মতো সামাজিকযোগাযোগ মাধ্যম ব্যবহারের আচরণ বিধি বেধে দেয়া হলো। ভিয়েতনামে প্রায় ছয় কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। সেখান থেকে প্রায় একশ’কোটি ডলার আয় করে এই টেকজায়ান্ট।